দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে চীন যাচ্ছে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্রতিনিধিদলটি বুধবার (১০ জুন) চীনের কুনমিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে।
মঙ্গলবার (৯ জুন) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিনিধিদলটি ১০ থেকে ১৩ জুন পর্যন্ত কুনমিংয়ে অবস্থান করবে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আকতার হোসেন, বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে আগামী ১১ জুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ‘৭ম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে তিনি চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে বৈঠক করবেন। একান্ত বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে।ৎ
এ ছাড়া প্রতিনিধিদলটি ‘১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সেখানে ‘বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়ন’গুলো পরিদর্শন করবেন।
সফরের দ্বিতীয় দিন, ১২ জুন ডেপুটি স্পিকার ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি সহজীকরণ ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হবে।
একই দিন প্রতিনিধিদলটি কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় হাসপাতাল পরিদর্শন করবেন। সেখানে তারা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা সহযোগিতা, জন্মগত হৃদ্রোগ চিকিৎসা কর্মসূচি এবং চীন-বাংলাদেশ যৌথ চিকিৎসা উদ্যোগ বিষয়ক একটি বিশেষ শেয়ারিং সেশনে অংশ নেবেন। এই সেশনে ডেপুটি স্পিকার সমাপনী বক্তব্য দেবেন।
সফরের শেষ দিন, ১৩ জুন সংসদীয় প্রতিনিধিদলটি চীনের ‘ফিউচার ট্রান্সপোর্টেশন ইনোভেশন রিসার্চ সেন্টার’ পরিদর্শন করার কথা রয়েছে।
/অ